২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে নিখোঁজ যুবক লাশ উদ্ধার

জয়পুরহাটের আক্কেলপুরে নিখোঁজের পাঁচদিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2016, 09:22 PM

Updated : 20 Aug 2022, 12:51 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার আবাদপুর গ্রাম থেকে সুকুমার কুমার মহন্ত ওরফে বিদেশের (৩৫) লাশ উদ্ধার করা হয় বলে আক্কেলপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান।

সুকুমার ওই গ্রামের সৌভাগ্য মহন্তের ছেলে।

পরিবারের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকালে পাশের গোপীনাথপুর বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে রিখোঁজ হন সুকুমার। মঙ্গলবার দুপুরে স্থানীয় কৃষকরা গ্রামের একটি খালে তার লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালে মর্গে পাঠায়।  

পূর্ব শত্রুতার জেরে সুকুমারকে শ্বাসরোধে হত্যার পর তার লাশ খালে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি।