২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

বগুড়ায় ছয় বছর আগে এক গৃহবধূ হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2016, 08:35 PM

Updated : 20 Aug 2022, 12:51 PM

মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আ ম আবু সাইদ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বলে পিপি আব্দুল মতিন সাংবাদিকদের জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন শিবগঞ্জের মোমিন ওরফে বাবু মণ্ডল ওরফে পিচ্চিু বাবু, আরাফিউল ইসলাম রাফি ও মো. শাহিন।

একইসঙ্গে আসামিদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড  দিয়েছে আদালত।

মামলার বরাত পিপি আব্দুল মতিন জানান, ২০১০ সালের ৬ এপ্রিল রাতে শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের মেঘাখদ্দর গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে শাপলা বেগমের (৩০) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই উপজেলার মহব্বত নন্দীপুর এলাকার বাবু ও রাফিকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যে শাহিনকে গ্রেপ্তার পুলিশ।

পরে তারা এ হত্যার ঘটনায় আদলতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিলে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় বলে পিপি জানান। 

রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী লুৎফর রহমান জানান, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন।