শরীয়তপুরে খালে ডুবে দুই বোনের মৃত্যু
শরীয়তপুরের ভেদরগঞ্জে খালে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
বোরবার দুপুরে উপজেলার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামে এ ঘটনা ঘটে বলে সখিপুর থানার ওসি মঞ্জুরুল আলম জানান।
মৃত সাথি আক্তার (৮) ও শান্তা আক্তার (৬) ওই এলাকার মো. সিরাজ মির্জির
মেয়ে।
স্থানীয় মদিনাতুল তালিম-উল-কোরআন মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী ছিল দুজন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,দুপুরে সাথি ও শান্তা বাড়ির পাশের খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। বিকাল ৩টার দিকে স্থানীয়দের সহায়তায় খাল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি বলে জানান তিনি।
