২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে একটি সিমেন্ট কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2016, 05:24 PM

Updated : 20 Aug 2022, 12:49 PM

রোববার সকালে উপজেলার দেওপাড়ার সেভেন রিং সিমেন্ট কারখানায় এ দুর্ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদ জানান।

নিহত আপেল পাল (২২) নরসিংদীর পলাশ থানার জিনরদী বাঘপাড়া এলাকার শ্যামল পালের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, সকালে কারখানার সীমানা প্রাচীরে এঙ্গেল স্থাপনের কাজ করছিলেন আপেল। এ সময় একটি স্টিলের পাত উঠাতে গিয়ে সেখানে জড়িয়ে থাকা একটি বিদ্যুতের তারে জড়িয়ে আপেলের মৃত্যু হয়।

পরে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।

স্বজনদের আবেদনে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ কবির জানান, আপেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।