আন্দোলনের মুখে পাবিপ্রবির ছাত্র-উপদেষ্টার পদত্যাগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে ছাত্র-উপদেষ্টা দপ্তরের পরিচালক পদত্যাগ করেছেন।
পরিচালক হাবিবুল্লাহ বুধবার দুপুর ১২টার দিকে পদত্যাগপত্র জমা দেন বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী জানান।
গত ১৭ মে বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে হাবিবুল্লাহ সিনিয়র সহকারী প্রকৌশলী কামরুজ্জামানকে অপমান করেন বলে অভিযোগ এনে মঙ্গলবার থেকে কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করছিলেন।
জনসংযোগ কর্মকর্তা ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাবিবুল্লাহ বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ভ্রহ্মর কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেছেন।
আন্দোলনকারীদের একজন সেকশন অফিসার জহুরুল ইসলাম প্রিন্স বলেন, ছাত্র-উপদেষ্টার পদত্যাগের পর কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
