মৌলভীবাজারে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ আরোহী নিহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী নিহত ও আরও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- উপজেলার জামসী গ্রামের আব্দুল মতিন (৩৪) ও সাতগাঁও বাজার এলাকার তাহির মিয়া (৪০)।
শ্রীমঙ্গল থানার এস আই আজহারুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মতিগঞ্জ এলাকায় মৌলভীবাজার-ঢাকা সড়কে এ দুঘটনা ঘটে।
আহত অটোরিকশা আরোহী কাজল মিয়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের ফায়ারম্যান মাজহারুল ইসলাম বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টার দিকে মতিগঞ্জ এলাকায় মৌলভীবাজার-ঢাকা সড়কে যাত্রীবোঝাই অটোরিকশাটিকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান।
নিহতদের লাশ উদ্বার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
