২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

যারা বনদস্যু ও জলদস্যুদের পৃষ্ঠপোষকতাকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। 

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2016, 08:38 PM

Updated : 20 Aug 2022, 12:47 PM

তিনি বলেন, “সুন্দরবনের দস্যুদের অস্ত্রের উৎস এবং সরবরাহকারী গডফাদারদের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য পাওয়া মাত্রই গডফাদারদের আইনের আওতায় আনা হবে।”

মঙ্গলবার খুলনা সার্কিট হাউসে ষষ্ঠ টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন বেনজীর আহমেদ।

র‍্যাব, পুলিশ, কোস্টগার্ড, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই), পুলিশের বিশেষ শাখা (এসবি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), নৌ-পুলিশ ও বন বিভাগের সমন্বয়ে ষষ্ঠ টাস্কফোর্সের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বেনজীর বলেন, গত দুই বছরে সুন্দরবনে র‌্যাবের বিভিন্ন অভিযানে ৬১১ বনদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৩৫ বনদস্যু নিহত হয়েছে, যাদের অধিকাংশই বাহিনী প্রধান।

সুন্দরবনে যারা আগুন দিচ্ছে তাদের খুঁজে বের করা হবে বলে জানান তিনি।

বাঘ নিধন বন্ধে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএসএআইডির অর্থায়নে বাঘ রক্ষা প্রকল্প গ্রহণ করা হয়েছে।  সেইসঙ্গে দস্যু দমনে পশ্চিম সুন্দরবনে র‌্যাবের ক্যাম্প স্থাপন ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হবে বলেও জানান র‌্যাবের এ মহাপরিচালক।