জাবির পুকুরে ছাত্রের মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুকুরে নেমে এক ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাব সংলগ্ন পুকুরে ডুবে জামিলুর রহমান জিসানের (২২) মৃত্যু হয় বলে সহকারী প্রক্টর উজ্বল কুমার মণ্ডল জানান।
জিসান বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ছাত্র এবং ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য ছিলেন। তার বাড়ি চট্টগ্রামে।
উজ্বল কুমার বলেন, “বেলা সাড়ে ৩টার দিকে ১০/ ১২ জন বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে নামে জিসান। গোসল শেষে সবাই উঠে এলেও জিসানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
“পরে ওই পুকুরে তল্লাশি চালিয়ে জিসানকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
