২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া দুটি গরু মারা গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2016, 03:31 PM

Updated : 20 Aug 2022, 12:47 PM

মঙ্গলবার দুপরে আনন্দপার্ক এলাকার এ দুর্ঘটনায় তালতলী গ্রামের আফাজ উদ্দিন (৭০) মারা যান।

মৌচাক ইউনিয়ন পরিষদ সদস্য আ. কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে আফাজ উদ্দিন ওই এলাকার আনন্দপার্কের কাছে মাঠে গরু আনতে যান।

“এ সময় হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। একই সাথে তার দুটি গরুও মারা যায়।”

গত ১২ ও ১৩ মে পরপর দুই দিনের বজ্রপাতে ৮১ জনের মৃত্যুর খবর দিয়েছিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।