২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কচুয়ায় আ. লীগের ২০ নেতা-কর্মী বহিষ্কার

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় চাঁদপুরের কচুয়া উপজেলার ২০ নেতা-কর্মীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 10:28 PM

Updated : 12 Apr 2022, 02:05 AM

বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহেমদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

বহিষ্ককৃতরা হলেন পাথৈর ইউনিয়নের নুরে আলম চৌধুরী, মোস্তাফিজুর রহমান, আলী আক্কাস মোল্লা, পূর্ব সহদেবপুর ইউনিয়নের ইমান হোসেন সোহাগ, মাসুদুর রহমান, বাবুল সরদার, পশ্চিম সহদেবপুর ইউনিয়নের আব্দুস সামাদ, মামুনুর রশিদ, শহিদ বিএসসি, ৬ নম্বর কচুয়া ইউনিয়নের জাহাঙ্গীর আলম কাজী, মাস্টার আবুল খায়ের, মাওলানা নাছির, ৭ নম্বর কচুয়া ইউনিয়নের সৈয়দ রবিউল ইসলাম রাসেল, জুবায়ের হোসেন, কাদলা ইউনিয়নের মাইনুদ্দিন মজুমদার মানিক, গোহাট দক্ষিণ ইউনিয়নের শাহরিয়ার শাহিন, আক্তার হোসেন, মোহাম্মদ শহিদুল্লা, জিএম আতিকুর রহমান ও সালাউদ্দিন ভূঁইয়া।

আগামী ২৮ মে কচুয়া উপজেলার ১২টি ও মতলব উত্তর উপজেলার ১২টিসহ মোট ২৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হওয়ার কথা।