২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে স্ত্রীকে পিটিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 08:37 PM

Updated : 20 Aug 2022, 12:45 PM

বৃহস্পতিবার উপজেলার মাকড়াইল গ্রাম থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে জানান লোহাগড়া থানার ওসি বিপ্লব কুমার সাহা।

নিহত পারুল বেগম (৪০) ওই গ্রামের নওশের শিকদারের স্ত্রী।

ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নওশের।

ওসি বিপ্লব কুমার বলেন, কার্গোতে চাকরি করেন নওশের। ছুটিতে কয়েকদিন আগে বাড়িতে আসেন তিনি।

“পারিবারিক বিষয় নিয়ে বৃহস্পতিবার সকালে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। এর এক পর্যায়ে নওশের স্ত্রী পারুলের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই পারুলের মৃত্যু হয়।”

লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।