২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে আটক ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 11:17 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

মিজমিজি পূর্বপাড়ার এ ঘটনায় স্থানীয় বাড়িওয়ালা আলাউদ্দিন ও এক নারীকে মঙ্গলবার আটক করা হয় বলে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আকিকুজ্জামান জানান।

এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়িওয়ালা আলাউদ্দিন ও ভাড়াটিয়া টিটু ১১ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শিশুর বড় বোন অভিযোগ করেন, তার ছোট বোন তার কাছে বেড়াতে আসার পর ভাড়াটিয়া টিটু গত বুধবার তাকে একা পেয়ে ধর্ষণ করে।

“পরে ধর্ষণের ঘটনাটি ভিডিও করে আরও কয়েকবার ধর্ষণ করে।”

বিষয়টি বাড়িওয়ালাকে জানালে তিনি এর প্রতিকারের পদক্ষেপ না নিয়ে নিজেই শিশুটিকে ধর্ষণ করেন বলে বড় বোনের অভিযোগ।

এসআই আকিকুজ্জামান বলেন, বড় বোনের কাছে অভিযোগ করলে পুলিশ আলাউদ্দিন ও এক নারীকে আটক করেছে।

ঘটনাটি তদন্তসহ টিটিুকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।