২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বাসের ছাদ থেকে পড়ে ২ যুবক নিহত

বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ছাদ থেকে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 05:29 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার মদনপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শেরপুর থানার এসআই শামছুজ্জোহা।

নিহতের মধ্যে একজন উপজেলার বেতখোর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে দুলাল (২৫) বলে জানালেও আরেক জনের পরিচয় জানাতে পারেননি তিনি।

এসআই শামছুজ্জোহা বলেন, ঢাকাগামী যাত্রীবাহী বাসটির ছাদে অনেক যাত্রী ছিল। পথে মদনপুর এলাকায় সড়কের পাশের গাছের ডালের সঙ্গে লেগে ওই দুই যুবক ছাদ থেকে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানান তিনি।