২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম ৪ লেন: পদুয়ারবাজারে রেল ওভারপাস উদ্বোধন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার পদুয়ারবাজারে রেল ওভারপাস উদ্বোধন করেছেন সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 01:49 PM

Updated : 11 Oct 2022, 08:15 PM

মঙ্গলবার বেলা ১১টার দিকে উদ্বোধন শেষে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ শেষ হয়েছে। এখন সৌন্দর্য বর্ধনের কাজ চলছে।

“পদুয়ারবাজারের রেল ওভারপাসটির দুই লেইন উদ্বোধনের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ অঞ্চলের যানজট নিরসন হবে।”

বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে মন্ত্রী বলেন, শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে বিএনপি হেরে গিয়ে সরকার উৎখাতের  ‘চোরা গোপ্তা’ কৌশল বেছে নিয়েছে

উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে চার লেন প্রকল্পের পরিচালক মো. আকতাব হোসেন খান, অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবদুস সবুর, প্রকল্প ব্যবস্থাপক-২ মাসুম সারওয়ার, কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. ছাইক উদ্দিন উপস্থিত ছিলেন।