২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বোমা বিস্ফোরণে ‘ছাত্রদলকর্মী’ নিহত

বাগেরহাটের ফকিরহাটে বোমা বিস্ফোরণে ‘ছাত্রদলকর্মী’ নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 07:05 PM

Updated : 12 Apr 2022, 02:04 AM

সোমবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের আট্টাকী গ্রামের ঘোষপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান ফকিরহাট থানার ওসি বজলুর রহমান।

নিহত সুমন শেখ (২২) ওই গ্রামের শেখ আব্দুস সাত্তারের ছেলে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুমনের মা পারুল বেগমকে থানায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ঘটনাস্থল থেকে ওসি বলেন, বেলা ৩টার দিকে আব্দুস সাত্তারের বাড়িতে বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দ শুনে বাড়ির খড়ের গাদার পাশ থেকে ছাত্রদলকর্মী সুমনকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

“বোমা তৈরি করতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

ঘটনার পর পুলিশ সুপার নিজামুল হক মোল্যা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।