২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ী নিহত

বরিশালে অটোরিকশার ধাক্কায় এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 06:04 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

নিহত গৌরাঙ্গ চন্দ্র দাস (৬০) বাবুগঞ্জ উপজেলার ব্রাহ্মণদিয়া গ্রামের বাসিন্দা।

সোমবার উজিরপুর উপজেলার ইছলাদী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনায় ঘটে।

স্বজনদের বরাত দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবিদুর রহমান আবিদ জানান, ইছলাদী বাজারে পান বিক্রি শেষে ভ্যানে চড়ে বাড়ি ফিরছিলেন গৌরাঙ্গ।

“এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা ভ্যানে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় তিনি। আহত অবস্থায় প্রথমে তাকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।”

সেখান থেকে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে আসে বলে জানান তিনি।