২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে গলাকেটে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 04:07 PM

Updated : 20 Aug 2022, 12:43 PM

সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই মো. গোলাম মোস্তফা জানান, শনিবার রাতের কোনো এক সময় উপজেলার রতনপুর ইউনিয়নের বাজেবিশারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিনা আক্তার (৩৫) ওই গ্রামের কুয়েত প্রবাসী দানেশ মিয়ার স্ত্রী। তার লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রয়েছে।

এসআই মো. গোলাম মোস্তফা বলেন, রোববার সকালে রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিনের কাছ থেকে খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় ধারালো ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

তবে কী কারণে কারা তাকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি তিনি।