মুন্সীগঞ্জে ৫৮ হাতবোমা উদ্ধার, গ্রেপ্তার ১
মুন্সীগঞ্জে ৫৮টি হাতবোমাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলার সহকারী পুলিশ সুপার মো. কায়সার রিজভী কোরায়েশী জানান, শনিবার গভীর রাতে সদর উপজেলার আমঘাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মামুন (২৮) ওই এলাকার মো. জহুর খানের ছেলে।
এ ব্যাপারে রোববার মামলা হয়েছে বলে জানান তিনি।
