২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ থেকে তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 01:25 PM

Updated : 20 Aug 2022, 12:43 PM

রোববার সকালে শহরের সার্কিট হাউজ সংলগ্ন সুরাইয়া ভবনের সামনে জেলা বিএনপির মিছিল থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পটুয়াখালী সদর থানার ওসি কেএম তারেকুল ইসলাম।

তবে জেলা বিএনপির এ তিন নেতাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি।

এরা হলেন পটুয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান টোটন, ‍যুব বিষয়ক সম্পাদক এটিএম মোজাম্মেল হোসেন তপন ও তাঁত ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রব মিয়া বলেন, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে মিছিল- সমাবেশ করতে বটতলায় জড়ো হয় নেতা-কর্মীরা।

“সকাল সাড়ে ১০টার দিকে দলের ব্যানারে শান্তিপূর্ণ মিছিল শুরু করলে পুলিশ নেতা-কর্মীদের বাধা দেয় এবং তিন জনকে ধরে নিয়ে যায়।”

নাশকতার দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র প্রত্যাহার ও মামলা তুলে নেওয়ার দাবিতে রোববার দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ করছে বিএনপি।