দোহারে হেরোইন ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ঢাকার দোহারে হেরোইন ও ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব।
র্যাব-১১ মুন্সীগঞ্জ ক্যাম্পের সিনিয়র এএসপি মো. মাসুদ আনোয়ার জানান, শনিবার রাতে উপজেলার মকসুদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আটক মো. মোক্তার হোসেন খান (২৭) উপজেলার রুইথা গ্রামের মো. রহিম খানের ছেলে।
র্যাব কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন তথ্যে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়েছে। এসময় তার দেহ তল্লাশি করে ৪১ পুরিয়া হেরোইন, ১০০ ইয়াবা এবং মাদক বিক্রির ৫১০০ টাকা পাওয়া গেছে।
এ ব্যাপারে মামলার পর রোববার সকালে তাকে দোহার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
