২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানিয়ারচরে গুলিতে চাকমা যুবক নিহত

রাঙামাটির নানিয়ারচরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক চাকমা যুবক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2016, 10:10 PM

Updated : 20 Aug 2022, 12:42 PM

উপজেলা সদরে শুক্রবার সন্ধ্যায় এ হামলায় নিহত মোকবুল চাকমা (৫০) বড়কুল এলাকার প্রসন্ন কুমার চাকমার ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় উপজেলা বিশ্রামগারের পাশ দিয়ে হেঁটে বাজারে যাচ্ছিলেন মোকবুল। ওই সময় হামলাকারীরা পিছন দিক থেকে ডাক দিয়ে পরপর চার রাউন্ড গুলি করে।

নানিয়ারচর থানার এসআই মো. শাহ জাহান জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

“সেখানেকতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” 

কে বা কারা গুলি করেছে তা জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

রাঙামাটি জেনারেল হাসপাতালের ডা. আথোয়াই প্রু চৌধুরী বলেন, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। তার পিঠে একটি গুলি লেগেছে।

পুরনো খবর:

নানিয়ারচরে চাকমা যুবক গুলিবিদ্ধ