২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের দিন ভোট হবে না জয়লস্করে

ফেনীর ছয় ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা থাকলেও জয়লস্করে হচ্ছে না। ইউনিয়নটির চেয়ারম্যান-মেম্বরদের ১৩টি পদের কোনোটিতেই নেই একাধিক প্রার্থী।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2016, 09:16 PM

Updated : 20 Aug 2022, 12:42 PM

শুক্রবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়ার সময় বিষয়টি সবার নজরে আসে।

এছাড়া অন্য পাঁচ ইউনিয়নের আরও ৪২ সদস্য প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই বলে দাগনভূঁঞা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহেদুল হোসেন চৌধুরী জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জয়লস্কর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মামুনুর রশিদ মিলনের কোনো প্রতিদ্বন্দ্বী নেই।

“এছাড়া এ ইউনিয়নের সাধারণ ওয়ার্ডে ৯ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডে ৩ সদস্যেরও প্রতিদ্বন্দ্বী নেই। তাই এ ইউনিয়নে আর ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না।”

দাগনভূঁঞা উপজেলার ছয়টি ইউনিয়নে ২৮ মে নির্বাচন হওয়ার কথা ছিল। এখন পাঁচটিতে হবে বলে নির্বাচনী কর্মকর্তা জানান।