বরিশালে ব্যাপ্টিস্ট মিশনের জমি নিয়ে সংঘর্ষ
বরিশাল নগরীতে ব্যাপ্টিস্ট মিশনের খ্রিস্টান কলোনির কয়েক একর জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
ব্যাপ্টিস্ট মিশন কলোনিতে শুক্রবার এ ঘটনায় দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে।
বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার আজাদ রহমান জানান, ব্যাপ্টিস্ট মিশনের জমি নিয়ে খান সন্স গ্রুপের সঙ্গে সেখানে বসবাসকারী খ্রিস্টানদের একটি অংশের বিরোধ চলে আসছে। এ নিয়ে মামলাও চলছে।
“খান সন্স গ্রুপের দাবি, তাদের পক্ষে উচ্চ আদালতের আদেশ রয়েছে। সকালে তারা ওই জমির দখল নিতে কলোনিতে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকটি শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়ে যায়।”
তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো গেছে বলে তিনি দাবি করেন।
“২০১২ সালে প্রতারণার মাধ্যমে গোপনে খান সন্স গ্রুপের ‘অলিম্পিক প্রোপার্টিজ লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের কাছে কলোনির জমি বিক্রি করে দেয় বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘ।”
এ ঘটনায় আদালতে একটি মামলা করেন ভূমিহীন খ্রিস্টানরা, যা এখনও বিচারাধীন বলে জানান তিনি।
প্রভাকর সাহা বলেন, “সকালে সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখল করতে আসে খান সন্স গ্রুপ। তাদের বাধা দিতে গেলে খ্রিস্টানদের উপর হামলা চালায় তারা। হামলায় ৩/৪ জন আহত হন।”
হামলার আশংকায় গত ১২ মে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন বলেও জানান তিনি।
কলোনিতে বসবাসকারী অধিকাংশ পরিবার তাদের পক্ষে রয়েছে দাবি করে আনসার আলী বলেন, উচ্চ আদালতের সিদ্ধান্তও এখন পর্যন্ত তাদের পক্ষে রয়েছে।
ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, “খ্রিস্টানদের আটটি পরিবার স্বেচ্ছায় জমি ছেড়ে দিতে চাইলে তাদের বাধা দেয় প্রতিপক্ষরা। কোনো উসকানি ছাড়াই তারা হামলা চালায়।”
এতে খান সন্স গ্রুপের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন আনসার আলীর।
