২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার থেকে ৫২ জনের অনুপ্রবেশ ঠেকালো বিজিবি 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্ত দিয়ে ৫২ মিয়ানমার নাগরিকের অনুপ্রবেশের চেষ্টা ঠেকিয়েছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2016, 03:14 PM

Updated : 20 Aug 2022, 12:42 PM

শুক্রবার ঘুমধুম সীমান্তের বেতবুনিয়া বাজার ও তমব্রু পশ্চিমকূল এলাকা দিয়ে শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশের ঢোকার সময় তাদের ফেরত পাঠানো হয় বলে বিজিবির কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান।

তিনি বলেন, সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার সময় মিয়ানমারের নাগরিক ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারীকে তাদের দেশে ফেরত পাঠায় বিজিবির টহল দল।

চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত মিয়ানমার থেকে ৩৫৩ জনের অনুপ্রবেশ ঠেকানো হয় বলে জানান এই বিজিবি কর্মকর্তা।