২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 05:54 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

বৃহস্পতিবার সকালে টেকনাফ সদর ইউনিয়নের নাফ নদীর ২ নম্বর স্লুইচ গেইট এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

মেজর রাসেল জানান, মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে ইয়াবার ‘বড়’ একটি চালান আনার খবর পেয়ে বিজিবির সদস্যরা অভিযানস্থলের আশপাশে অবস্থান নেয়।

“এক পর্যায়ে নাফ নদীর তীরে ২/৩ জন লোক দেখতে পেয়ে থামার জন্য সংকেত দেয়া হয়। পাচারকারীরা পলিথিন মোড়ানো ৪টি প্যাকেট ফেলে কেওড়া বাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়।

“পরে ওই প্যাকেটগুলো থেকে ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা এসব ইয়াবার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। ”

এসব ইয়াবা বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে।