২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহনপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু 

রাজশাহীর মোহনপুরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন চারজন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 04:57 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

বৃহস্পতিবার বিকালে উপজেলার ধুরইল ইউনিয়নের পুল্লাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে মোহনপুর থানার ওসি আব্দুল হামিদ জানান।

মৃতরা হলেন গোছা গ্রামের রহমত আলী (২৮), হাটরা গ্রামের আব্দুল হাকিম (৫০) ও ডাঙ্গাপাড়া গ্রামের সত্যেন কুমার সত্য (৩৫)।

আহতরা হলেন পুল্লাকুড়ি গ্রামের কামাল (৪৫), মুনাডাঙ্গা গ্রামের জাহানারা (৩৮), ধামিন কৈড় গ্রামের রহিমা (৫৫) ও বারউপাড়া গ্রামের আলিমন (৬৫)।

তাদের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, ঝড়-বৃষ্টির সময় ব্যাপক মাঠে কর্মরত অবস্থায় সাত জন আহত হন। তাদের উদ্ধার করে মোহানপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।