২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ অটোচালক আটক

কক্সবাজারের টেকনাফে এক লাখ ইয়াবাসহ অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 11:54 AM

Updated : 20 Aug 2022, 12:42 PM

বৃহস্পতিবার ভোরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে এ অভিযান চালানো হয় বলে জানান টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ।

আটক মাহবুব উল্লাহ (৩৮) টেকনাফের সাবরাং ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়ার মৃত নূর আহমদের ছেলে। তিনি অটোরিকশা চালাতেন।

ওসি মজিদ বলেন, সকালে মেরিন ড্রাইভ সড়কের নতুন পল্লান পাড়ায় একটি অটোরিকশায় তল্লাশি চালায় পুলিশ সদস্যরা। এ সময় তিনটি ছোট বস্তায় ১ লাখ ২০ হাজার ইয়াবা পাওয়া যায়।

“উদ্ধার হওয়া ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।”

এ ঘটনায় মামলার পর অটোরিকশাসহ চালককে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।