কুমিল্লা বোর্ডে পাশের হার ৮৪ শতাংশ
এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার কুমিল্লা বোর্ডে পাশ করেছে ৮৪ শতাংশ শিক্ষার্থী।
বুধবার সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, এবার এক লাখ ৬০ হাজার ৫১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে ৭৩ হাজার ৬৫২ জন ছাত্র এবং ৮৬ হাজার ৮৬৫ জন ছাত্রী। পাশ করেছে এক লাখ ৩৪ হাজার ৮৩৩ জন।
তিনি বলেন, ছাত্রদের পাশের হার ৮৫ দশমিক ২৩ শতাংশ, আর ছাত্রীদের পাশের হার ৮২ দশমিক ৯৫ শতাংশ।
“এছাড়া জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৯৫৪ জন, যার মধ্যে ৩ হাজার ৬৭২ জন ছাত্র ও ৩ হাজার ২৪২ জন ছাত্রী।”
১১৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাশ
ঘোষিত ফলাফলে কুমিল্লা বোর্ডের অধীনে ছয়টি জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১১৯।
গতবার এ বোর্ডে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৭৬।
