রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে তিন দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয়েছে।
সমাপনী দিনে মঙ্গলবার দুপুরে রবীন্দ্র কাচারি বাড়ি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক, যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উৎসবের নানা অনুষ্ঠান উপভোগ করেন সিরাজগঞ্জবাসী।