মানিকগঞ্জে দুই ইউনিয়নে নির্বাচন স্থগিত
পঞ্চম দফায় মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ও জাগীর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান জানান, সোমবার উপসচিব ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত নির্বাচন কমিশনের স্থগিতাদেশের একটি চিঠি জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পৌঁছেছে।
তবে কেন নির্বাচন স্থগিত করা হয়েছে তা চিঠিতে উল্লেখ করা হয়নি বলে জানান তিনি।
মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নে আগামী ২৮ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ জন্য ২২ এপ্রিল থেকে মনোনয়নপত্র বিতরণ করা হয়। তবে বাকি আট ইউনিয়নে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
