ছেলে হত্যার দায়ে মাসহ দুইজনের মৃত্যুদণ্ড
নরসিংদীতে ছানাউল্লাহ (৬) নামে এক শিশুকে হত্যার দায়ে মা ও তার কথিত প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দীন আসামিদের উপস্থিতিতে রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন পলাশ উপজেলার উত্তরচরপাড়া এলাকার চারুমিয়ার স্ত্রী জাহানারা আক্তার ওরফে গুলু বেগম ও গাজীপুরের কালিগঞ্জ উপজেলার খলাপাড়ার হানিফ শেখ।
‘পরিচয়ের সুত্র ধরে হানিফ প্রায়ই চারুর বাসায় আসা যাওয়া শুরু করে এবং জাহানারার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে জাহানারাকে বিদেশে পাঠানো প্রলোভন দিয়ে তার কাছ থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় হানিফ।’
তিনি বলেন, বিষয়টি টের পেয়ে হানিফকে বাসায় আসতে নিষেধ করেন চারু। এত ক্ষিপ্ত হয় হানিফ। এর পর ২০১১ সালের ৫ অক্টোবর বিকেল থেকে চারুর ছেলে ছানাউল্লাহ নিখোঁজ হয়। এ ঘটনায় পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। তিন দিন পর উত্তরচর পাড়া একটি জঙ্গল থেকে ছানাউল্লার লাশ পাওয়ার পর জাহানারা ও হানিফ শেখকে সন্দেহের কথা জানালে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
“পরে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে তারা।”
