২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে গ্রামীণফোন অফিসে দুর্বৃত্তদের হামলা

জয়পুরহাট শহরের গ্রামীণফোন অফিসে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে খবর পাওয়া গেছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 01:02 AM

Updated : 20 Aug 2022, 12:40 PM

সোমবার সন্ধ্যায় শহরের বাটার মোড় এলাকায় ছয়-সাতজনের দৃর্বুত্ত দল লাঠিসোটা নিয়ে ভাংচুর চালায় বলে সদর থানার ওসি ফরিদ হোসেন জানান।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলা ও ভাংচুরের ঘটনাটি পুলিশ ও র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা  খতিয়ে দেখছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাহফুজুর রহমান বলেন, এটা কোনো রাজনৈতিক সহিংসতা বা নাশকতা নয়।

“গ্রামীণফোনের ওই অফিসের কোনো কর্মকর্তার সাথে পূর্বশত্রুতার কারণে এই হামলা হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।”

পুলিশ বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করে তদন্ত করবে এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।