শাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রাশেদ তালুকদার জানান, শনিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের পাশে বড়গুল এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত বিশ্বজিত মল্লিক বন ও পরিবেশ বিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সোনাকান্দা গ্রামের যাদব মল্লিকের ছেলে।
ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, “বিশ্বজিত ওই বাসায় ভাড়া থাকত। শনিবার রাতে বাসার মালিক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিমাংশু তার ঝুলন্ত লাশ দেখে আমাকে ফোন করে। পরে পুলিশ নিয়ে গিয়ে তার লাশ উদ্ধার করি।”
জালালাবাদ থানার এসআই এনামুল হাসান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে খবর পেয়ে ওই ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টাকে আত্মহত্যা বলে মনে হয়েছে।”
লাশ ময়নাতদন্তের সিলেট জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
