প্রতিবন্ধী কিশোরীকে ‘ধর্ষণ’, তরুণ আটক
ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে পিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলকাবাসী।
শনিবার দুপুরে উপজেলার শিকারীটোলা গ্রামের শ্যামলের ছেলে প্রসঞ্জিতকে (২০) আটক করা হয় বলে কেরাণীগঞ্জ মডেল থানার এএসআই রুমা মোল্লা জানান।
এএসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুরে প্রসঞ্জিত ওই কিশোরীকে কৌশলে তার নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
“এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে প্রসেঞ্জিতকে পিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। প্রসেঞ্জিতকে আটক ও ওই কিশোরীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।”
মামলার পর কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে বলে এএসআই রুমা জানান।
