কিশোরগঞ্জের চার ইউনিয়নের ফল
চতুর্থ দফার নির্বাচনে কিশোরগঞ্জের কুলিয়ারচরের চারটি ইউনিয়নের দুটিতে আওয়ামী লীগ ও দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
অনিয়মের অভিযাগে এ উপজেলার দুটি ইউনিয়নের ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে।
শনিবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম এ ফলাফল ঘোষণা করেন।
তিনি বলেন, “চতুর্থ দফার নির্বাচনে কুলিয়ারচরে ছয়টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হয়। তবে দুটি কেন্দ্রে ব্যালট পেপার লুটের অভিযোগে ছয়সূতি ও রামদি ইউনিয়নের ফলাফল স্থগিত রাখা হয়েছে।”
বিজয়ী প্রার্থীরা হলেন- ফরিদপুর ইউনিয়নে মো. শাহ আলম (আ.লীগ) ও উসমানপুর ইউনিয়নে মো. মিজান কারী (আ.লীগ) এবং সালুয়া ইউনিয়নে স্বতন্ত্র মাহবুবুর রহমান ও গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আফাজ উদ্দিন।
