২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে সংঘর্ষে পুলিশসহ আহত ৫,  দুই কেন্দ্র স্থগিত

মুন্সীগঞ্জের সদর উপজেলার রামপালে ইউনিয়নে কেন্দ্র দখলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক এএসআইসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2016, 02:37 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

জেলা পুলিশ সুপার (এসপি) বিপ্লব বিজয় তালুকদার জানান, উপজেলার রামপাল ইউনিয়নের মিলকীপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এএসআই রবিউল ইসলামের মাথা ফেটে গেছে।তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আসাদ নামের এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া একই ইউনিয়নের কাজী কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় ভোটগ্রহণ স্থগিত করে দেওয়া হয়েছে বলে অতিরিক্ত জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ জানান।

ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় টঙ্গীবাড়ি উপজেলারও একটি কেন্দ্রেও ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

টঙ্গীবাড়ির ইউএনও তাজিনা সারোয়ার জানান, যশলং ইউনিয়নের সেরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুর্বৃত্তরা ব্যালট পেপার ছিনতাই করে পালিয়ে যায়।

“পরে নির্বাচন কমিশনের নির্দেশে কেন্দ্রটি স্থগিত করা হয়।”