লক্ষ্মীপুরে দুই মেম্বার প্রার্থীর সংঘর্ষে আহত ৫
লক্ষ্মীপুরে রায়পুরে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক প্রার্থীসহ অন্তত পাঁচজন আহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বামনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর বামনী আল-আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে প্রিজাইডিং অফিসার মোহাম্মদ গোলাম সামদানি জানান।
আহত মেম্বার প্রার্থী মুকুল পাটোয়ারীকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রিজাইডিং অফিসার মোহাম্মদ গোলাম সামদানি বলেন, জাল ভোট দেওয়া নিয়ে মেম্বার প্রার্থী জহিরুল আলম ও মুকুল পাটোয়ারীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে মুকুল পাটোয়ারীসহ দুপক্ষের অন্তত পাঁচজন আহত হন।
লক্ষ্মীপুরের দুই উপজেলার ৮টি ইউনিয়নে চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
