১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ভোটকেন্দ্রে সংঘর্ষ

দেশজুড়ে চতুর্থ দফা ইউপি ভোটের শুরুর ঠিক আগে ফেনীর ছাগলনাইয়ায় একটি কেন্দ্র দখল করতে গিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুই প্রার্থীর সমর্থকরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2016, 09:20 AM

Updated : 12 Apr 2022, 02:00 AM

শনিবার সকাল ৭টার দিকে শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ বাঁধে বলে ছাগলনাইয়া থানার ওসি রাশেদ খান চৌধুরী জানিয়েছেন।   

সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলিও হয় বলে স্থানীয়রা জানিয়েছে। এতে চারজন গুলিবিদ্ধ হয়েছে বলেও শোনা যাচ্ছে।  

তবে ওসি রাশেদ বলেছেন, “কারও গুলিবিদ্ধ হওয়ার খবর আমাদের কাছে নেই।”

শনিবার দেশের যে ৭০৩টি পৌরসভায় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, তার মধ্যে একটি শুভপুর ইউনিয়ন।