২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় সিলমারা ১৩২৮ ব্যালট পেপার উদ্ধার

চতুর্থ পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগের দিন কুষ্টিয়া সদরে একটি ভোটকেন্দ্রে সিল মারা একহাজার ৩২৮টি ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2016, 11:55 PM

Updated : 20 Aug 2022, 12:38 PM

কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসার নওয়াবুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় আব্দালপুর ইউনিয়নের পশ্চিম আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় ২ নম্বর কেন্দ্রে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, “আগাম সিল মারার অপরাধে রিটার্নিং অফিসার সুখেন কুমার পাল ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আশরাফ উদ্দিনকে প্রত্যাহার করে নিয়েছেন।”

আশরাফ উদ্দিন কুষ্টিয়া ইসলামিয়া কলেজের শিক্ষক বলে জানান নওয়াবুল।