২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ৪ তলা ভবনে ফাটল

ঢাকার সাভার উপজেলায় একটি চারতলা ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2016, 08:09 PM

Updated : 11 Oct 2022, 08:11 PM

আশুলিয়া থানার এসআই সেলিম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে লোহার কাঠামোয় নির্মিত চারতলা ভবনটির ইটের দেয়ালের বিভিন্ন স্থানে লম্বালম্বি ফাটল দেখা গেছে।

“খালের পাশে মাটি ভরাট করে ভবন নির্মাণ করায় পাইলিং সরে গিয়ে ফাটলের ঘটনা ঘটতে পারে। প্রাথমিকভাবে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ধরে নিয়ে সেখানে অবস্থানকারী কর্মী ও প্রশিক্ষণার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে।”

এই ভবনে রয়েছে ‘সিঙ্গাপুর পাইলিং সাউথ পয়েন্ট টেস্ট সেন্টার’ নামের একটি প্রতিষ্ঠানে।

সিঙ্গাপুরে লোক পাঠানোর আগে এখানে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া হয় বলে স্থানীয়ভাবে ভবনটি সিঙ্গাপুর সেন্টার নামে পরিচিত।

এসআই সেলিম জানান, বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানোর পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হননি।