গোপালগঞ্জের বাটিকামারীর নির্বাচন স্থগিত
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইকোর্টের নির্দেশে নির্বাচন কমিশন ওই ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয় বলে জানান তিনি।
চতুর্থ ধাপে শনিবার (৭ মে) বাটিকামারী ইউপির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
