২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী ‘আইন লঙ্ঘন’, শেরপুরের ওসি প্রত্যাহার

নির্বাচনী আইন লঙ্ঘন করে হুইপ আতিউর রহমান আতিককে প্রটোকল দেওয়ায় শেরপুর সদর থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2016, 09:06 PM

Updated : 20 Aug 2022, 12:38 PM

বৃহস্পতিবার শেরপুরের জেলা প্রশাসক এএম পারভেজ রহিম ওসি মাজহারুল করিমকে প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, নির্বাচনের সময় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীসহ ভিআইপিদের নির্বাচনী এলাকায় কোনো ধরনের প্রটোকল না দেওয়ার সুস্পষ্ট বিধান রয়েছে।

“বিধান অমান্য করে শেরপুরের বিভিন্ন স্থানে গিয়েছেন হুইপ আতিক এবং তাকে প্রটোকল দিয়েছেন ওসি মাজহারুল করিম।”

এ কারণে নির্বাচন কমিশন ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বলে জানান জেলা প্রশাসক।