কুষ্টিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী-শ্বশুর আটক
কুষ্টিয়ায় নির্যাতন করে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও শ্বশুরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সদর উপজেলার হাতিবান্দা গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ইসলামী বিশ^বিদ্যালয় থানার এসআই কামরুজ্জামান।
নিহত রেজিয়া খাতুন (২৪) ওই গ্রামের হাসান আলীর স্ত্রী।
এ ঘটনায় হাসান আলী ও তার বাবা আবুল হোসেনকে আটক করেছে পুলিশ।
এসআই কামরুজ্জামান বলেন, রেজিয়াকে প্রায়ই নির্যাতন করতো হাসান আলী। বুধবার রাতে নির্যাতনের এক পর্যায়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
