জয়পুরহাটে ইয়াবাসহ গ্রেপ্তার ২
জয়পুরহাট সদরে এক হাজার ৯০টি ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে, যারা মাদক বিক্রেতা বলে জানিয়েছে র্যাব।
বুধবার উপজেলার ধারকী ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে র্যাব জয়পুরহাট ক্যাম্প অধিনায়ক মেজর হাসান আরাফাত জানান।
এরা হলেন কালাই উপজেলার উতরাইল গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে সানাউল হোসেন (৪২) ও মৃত মফিজ উদ্দিনের ছেলে মতিয়ার রহমান (৬০)।
তাদের জয়পুরহাট সদর থানায় রাখা হয়েছে বলে জানান আরাফাত।
আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে ইয়াবা বিক্রির গোপন সংবাদে অভিযান চালিয়ে সানাউল ও মতিয়ারকে আটক করা হয়। তবে বাকিরা পলিয়ে যায়।
“পরে আটককৃতদের কাছ থেকে এক হাজার ৯০ ইয়াবা উদ্ধার করা হয়।”
এ ঘটনায় একটি মামলা হয়েছে।
