২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে পিকআপ ভ্যান উল্টে নিহত ১

দিনাজপুরের বীরগঞ্জে পিকআপ ভ্যান উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আর দুই শ্রমিক।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2016, 10:26 AM

Updated : 20 Aug 2022, 12:36 PM

মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের শালবন চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান।

নিহত সন্তোষ দাশ (৩০) উপজেলার ভোগনগর ইউনিয়নের বড়কালা গ্রামের কঞ্চিয়া দাশের ছেলে।

আহত দুলাল রায় (২৯) এবং পবিত্র রায়কে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি কাহারোল উপজেলায়।

হতাহতরা সকলেই পিকআপ ভ্যানের যাত্রী। তারা ১৫ দিন আগে ধান কাটতে লক্ষ্মীপুর গিয়েছিলেন।

পবিত্র রায়ের বরাত দিয়ে ওসি জাহাঙ্গীর বলেন, ধান কাটার কাজ শেষে পিকআপে লক্ষ্মীপুর থেকে দিনাজপুর ফিরছিলেন তারা। বীরগঞ্জের শালবন চেকপোস্ট এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুলালের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পিকআপ চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান তিনি।