২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দিন নিখোঁজ কলেজ ছাত্রী দুই বোন

মাদারীপুরের শিবচর উপজেলার কলেজ ছাত্রী দুই বোন ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2016, 11:53 PM

Updated : 20 Aug 2022, 12:35 PM

নিখোঁজ দুই বোন হলেন উমেদপুর গ্রামের সেকান্দার খলিফার মেয়ে কলেজ ছাত্রী তসমিলা আক্তার (২২) ও তার মামাত বোন ডলি (২১)। ডলি কুতুবপুর গ্রামের হেলাল মোল্লার মেয়ে।

সেকান্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৯ এপ্রিল গোপালগঞ্জের মোকসেদপুরে তসলিমার শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশে বের হওয়ার পর থেকে দুই বোন নিখোঁজ রয়েছে।

দুই বোন শিবচর নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজের অনার্সের শিক্ষার্থী বলে তিনি জানান।

শিবচর থানার ওসি মো. জাকির হোসেন বলেন, এ ব্যাপারে গত ২৫ এপ্রিল জিডি হয়েছে।

“দুই বোন কোনো অপহরণকারী চক্রের হাতে পড়েছে নাকি অন্য কোনো ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্তসহ তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।”