২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দম্পতির হাতে দুই ছিনতাইকারী আটক

দিনাজপুর শহরে প্রধান ডাকঘরের কাছে এক দম্পতি দুই ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2016, 07:19 PM

Updated : 20 Aug 2022, 12:35 PM

সোমবার দুপুরে তাদের আটক করা হয় বলে কোতোয়ালি থানার ওসি একেএম খালেকুজ্জামান জানান।

আটককৃতরা হলেন বাগেরহাটের মংলা থানার জয়বাংলা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মো. খালেক (৪২) ও একই এলাকার শাহজাহানের ছেলে সাজ্জাদ (৫৬)।

শহরের মজিদুল ইসলাম ও তার স্ত্রী বিউটি আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুর ১২টার দিকে তারা ডাকঘর থেকে টাকা তুলে কাউন্টারের সামনে দাঁড়িয়ে গণনার সময় দুই ছিনতাইকরী টাকা নিয়ে দৌড় দেয়।

“এ সময় আমরা দুই ছিনতাইকারীকে জাপটে ধরে চিৎকার করলে লোকজন এসে তাদের পুলিশে দেয়।”

তাদের নামে মজিদুল ইসলাম থানায় ছিনতাই মামলা করেছেন বলে ওসি খালেকুজ্জামান জানান।