হত্যার অভিযোগে স্বামী আটক
মৌলভীবাজার সদর উপজেলায় স্ত্রী হত্যার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে নারায়ণপাশা গ্রামে জালাল মিয়াকে (৪৫) আটক করা হয় বলে সদর থানার ওসি অখিল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
নিহত আনেছা বেগমের (৩০) ভাই মকু মিয়া সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, শনিবার দুপুরে আনেছাকে পিটিয়ে আহত করেন তার স্বামী জালাল মিয়া।
“গুরুতর আহত আনেছাকে সদর হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।”
ওসি বলেন, আটক জালাল মিয়ার ব্যাপারে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
