২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে রেললাইনের পাশে যুবকের পা কাটা লাশ

গাজীপুরের কালীগঞ্জে রেললাইনের পাশে অজ্ঞাত পরিচয় এক যুবকের পা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2016, 09:50 AM

Updated : 20 Aug 2022, 12:35 PM

শনিবার সকালে কালীগঞ্জ উপজেলার আড়িখোলা রেল স্টেশনের প্রায় এক কিলোমিটার পূর্বদিকে আউটার সিগন্যালের পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয় বলে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক পলি আক্তার জানান।

নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এসআই বলেন, সকালে স্থানীয়রা ওই যুবকের লাশ দেখে থানায় খবর দেয়। লাশটি উদ্ধারের জন্য রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

“লাশের পা কাটা ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরনে কালো ফুল প্যান্ট ও হলুদ রঙের জামা রয়েছে।”  

রাতের কোন এক সময় ট্রেনের ছাদ থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।