নীলফামারীতে মশার কয়েল কারখানায় অগ্নিকাণ্ড
নীলফামারী সদরে অগ্নিকাণ্ডে একটি মশার কয়েল তৈরির কারখানার হিটার রুম পুড়ে গেছে।
শুক্রবার বিকালে কাদিখোল ঢেলাপীরে ‘ইকু কয়েল কারখানায়’ আগুন লাগে বলে জানান নীলফামারী ফায়ার সার্ভিসের টিম লিডার এনামুল হক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ৩টার দিকে কয়েল তৈরির হিটার রুমে অতিরিক্ত তাপের কারণে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে।
“নীলফামারী, উত্তরা ইপিজেড ও সৈয়পুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”
আগুনে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে কারখানার মালিক সিদ্দিকুল আলমের দাবি, বলেন এনামুল।
